রাউটার-লেভেল সুরক্ষা — কোনো অ্যাপ লাগে না

কাহফ ইন্টারনেট কীভাবে আপনার পুরো নেটওয়ার্ক নিরাপদ রাখে

আপনার বাসার ইন্টারনেট লাইনের সাথেই সুরক্ষা চালু হয়। রাউটারের সাথে যুক্ত প্রতিটি ডিভাইস — মোবাইল, ল্যাপটপ, টিভি, ট্যাবলেট — স্বয়ংক্রিয়ভাবে ক্ষতিকর সাইট, ম্যালওয়্যার ও ফিশিং থেকে সুরক্ষিত থাকে।

সংযোগের পর

সংযোগ চালু হলে ঠিক কী ঘটে?

কোনো জটিল সেটআপ নেই — ইন্টারনেট আগের মতোই চলে, সুরক্ষা নিজে থেকেই কাজ করে।

লাইন চালু, সুরক্ষা চালু

কাহফ ইন্টারনেট সংযোগ দেওয়ার পরপরই ফিল্টারিং সক্রিয় হয়। আপনাকে কোনো রাউটার সেটিংস পরিবর্তন করতে হয় না।

সব ডিভাইস কাভার্ড

মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি — রাউটারের সাথে যুক্ত যেকোনো ডিভাইসে আলাদা অ্যাপ ছাড়াই সুরক্ষা পৌঁছে যায়।

রিপোর্ট ও সাপোর্ট

যেকোনো প্রশ্ন বা সমস্যায় আমাদের সাপোর্ট টিম সরাসরি আপনার সাথে কথা বলে সমাধান করে দেয়।

DNS-লেভেল ফিল্টারিং

ক্ষতিকর সাইট ব্লক হয় কনটেন্ট পৌঁছানোর আগেই

আপনি যখন কোনো ওয়েবসাইট খোলেন, আপনার ডিভাইস প্রথমে DNS-এর কাছে সেই ঠিকানা জিজ্ঞেস করে। কাহফ ইন্টারনেট এই মুহূর্তেই সাইটটিকে যাচাই করে — পর্নোগ্রাফি, জুয়া, স্ক্যাম বা ম্যালওয়্যার সাইট হলে কানেকশনটি ব্লক হয়ে যায়। ফলে ক্ষতিকর কনটেন্ট কখনোই আপনার ডিভাইসে পৌঁছায় না।

  • প্রতিটি রিকোয়েস্ট রিয়েল-টাইমে যাচাই হয়
  • লক্ষাধিক ক্ষতিকর ডোমেইনের আপডেটেড ব্লকলিস্ট
  • নিয়মিত নতুন ক্ষতিকর সাইট যুক্ত হয়
✔️ ওয়েবসাইট রিকোয়েস্ট
🔎 DNS যাচাই
🟢 নিরাপদ সাইট → স্বাভাবিক লোড
🚫 ক্ষতিকর সাইট → ব্লক
Safe Search

গুগল ও ইউটিউবে Safe Search অটোমেটিক

কাহফ ইন্টারনেটের সুরক্ষা চালু থাকলে জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোতে Safe Search স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকে। প্রাপ্তবয়স্ক কনটেন্ট সার্চ রেজাল্ট, ইমেজ সার্চ ও ইউটিউব সাজেশন থেকে বাদ পড়ে — এমনকি আপনার সন্তান আগে থেকে কোনো সেটিংস না করলেও।

  • গুগল সার্চ ও ইমেজে Safe Search সক্রিয়
  • ইউটিউবে রেস্ট্রিক্টেড মোড
  • প্রতিটি ডিভাইসে একই নিয়ম
🚫 এই কনটেন্ট ব্লক করা হয়েছে
ম্যালওয়্যার ও ফিশিং

ম্যালওয়্যার, ফিশিং ও স্ক্যাম সাইট থেকে সুরক্ষা

শুধু কনটেন্ট ব্লক নয় — সাইবার হুমকি থেকেও সুরক্ষা।

ম্যালওয়্যার সাইট ব্লক

ভাইরাস ও ম্যালওয়্যার বিতরণকারী সাইট অ্যাক্সেস হওয়ার আগেই ব্লক হয়।

ফিশিং সুরক্ষা

ব্যাংকিং তথ্য চুরির চেষ্টা করে এমন নকল সাইট চেনা যায় এবং ব্লক করা হয়।

স্ক্যাম ও জুয়া ব্লক

অনলাইন জুয়া, বেটিং ও স্ক্যাম সাইট পরিবারের সবার অ্যাক্সেস থেকে বাদ থাকে।

সব ডিভাইস

প্রতিটি ডিভাইস কীভাবে সুরক্ষিত হয়

মোবাইল ও স্মার্টফোন

অ্যান্ড্রয়েড ও আইফোন — কোনো অ্যাপ ছাড়াই

ল্যাপটপ ও কম্পিউটার

উইন্ডোজ, ম্যাক, লিনাক্স — সব প্ল্যাটফর্ম

স্মার্ট টিভি

ইউটিউব ও স্ট্রিমিং অ্যাপেও সুরক্ষা সক্রিয়

ট্যাবলেট ও অন্যান্য

রাউটারের সাথে যুক্ত যেকোনো ডিভাইস কাভার্ড

ভিজিটর ডিভাইসও (অতিথি) একই সুরক্ষার আওতায় থাকে — রাউটার লেভেলে কাজ করার সুবিধা এটিই।

স্পিড

ইন্টারনেটের গতি কি কমে?

না। ফিল্টারিং DNS-লেভেলে হয়, তাই আপনার ব্রডব্যান্ড ব্যান্ডউইথ বা স্পিডে কোনো প্রভাব পড়ে না। বরং বিজ্ঞাপন, ট্র্যাকার ও ম্যালওয়্যার ব্লক হওয়ার কারণে পেজ লোডিং প্রায়ই দ্রুত হয় এবং ডেটা ব্যবহারও কমে।

ফলাফল: নিরাপদ + দ্রুত + কম ডেটা খরচ
স্পিড
সুরক্ষা চালু থাকলেও পূর্ণ স্পিড
পার্থক্য

কাহফ ইন্টারনেট বনাম VPN

VPN

  • প্রতি ডিভাইসে আলাদা অ্যাপ ইনস্টল করতে হয়
  • ট্রাফিক অন্য সার্ভার দিয়ে যায় — স্পিড কমতে পারে
  • শুধু অ্যাপটি চালু থাকলেই সুরক্ষা
  • অনেক VPN বিজ্ঞাপন ও ট্র্যাকার দিয়ে চলে

কাহফ ইন্টারনেট

  • রাউটার-লেভেল — কোনো অ্যাপ লাগে না
  • লাইনেই কাজ করে — স্পিডে প্রভাব নেই
  • সব ডিভাইস সবসময় সুরক্ষিত
  • পরিবারের জন্য ডিজাইন করা নিরাপদ ইন্টারনেট
পার্থক্য

কাহফ ইন্টারনেট বনাম কাহফ গার্ড

কাহফ গার্ড (অ্যাপ)

  • একটি ডিভাইসে ইনস্টল করে ব্যবহার
  • প্রতি ডিভাইসে আলাদা ইনস্টলেশন
  • যেকোনো ইন্টারনেট সংযোগে কাজ করে

কাহফ ইন্টারনেট

  • পুরো পরিবারের নেটওয়ার্ক সুরক্ষিত
  • একবার চালু, সব ডিভাইস কাভার্ড
  • আমাদের ব্রডব্যান্ড লাইনের সাথে যুক্ত

উভয়ই কাহফ পরিবারের পণ্য — প্রয়োজনে একসাথে ব্যবহার করা যায়।

FAQ

সচরাচর জিজ্ঞাসা

কাহফ ইন্টারনেট কি কোনো অ্যাপ বা সফটওয়্যার ইনস্টল করতে হয়?

না। কাহফ ইন্টারনেটের সুরক্ষা আপনার ব্রডব্যান্ড লাইনের সাথেই চালু হয় — রাউটার-লেভেলে। তাই আপনার বাসার প্রতিটি ডিভাইসে আলাদা করে কিছু ইনস্টল করার প্রয়োজন নেই।

DNS-লেভেল ফিল্টারিং মানে কী?

আপনি যখন কোনো ওয়েবসাইট খোলেন, আপনার ডিভাইস প্রথমে DNS-এর মাধ্যমে সেই সাইটের ঠিকানা খুঁজে বের করে। কাহফ ইন্টারনেট এই ধাপেই ক্ষতিকর সাইট (পর্নোগ্রাফি, জুয়া, স্ক্যাম) চিহ্নিত করে ব্লক করে দেয় — কনটেন্ট আপনার কাছে পৌঁছানোর আগেই।

কাহফ ইন্টারনেট কি ইন্টারনেটের গতি কমিয়ে দেয়?

না। ফিল্টারিং DNS-লেভেলে হয় বলে আপনার ব্রডব্যান্ড স্পিড অপরিবর্তিত থাকে। বরং বিজ্ঞাপন, ট্র্যাকার ও ম্যালওয়্যার ব্লক হওয়ায় অনেক সময় পেজ লোড আরও দ্রুত হয়।

কাহফ ইন্টারনেট এবং VPN-এর মধ্যে পার্থক্য কী?

VPN আপনার ট্রাফিক এনক্রিপ্ট করে অন্য দেশের সার্ভারের মাধ্যমে পাঠায়, যা স্পিড কমাতে পারে। কাহফ ইন্টারনেট আপনার ইন্টারনেট লাইনেই কাজ করে — কোনো রাউটিং পরিবর্তন বা স্পিড কস্ট ছাড়াই প্রতিটি ডিভাইস সুরক্ষিত রাখে।

কাহফ ইন্টারনেট এবং কাহফ গার্ড কি একই জিনিস?

না। কাহফ গার্ড একটি অ্যাপ যা একক ডিভাইসে ইনস্টল করে ব্যবহার করতে হয়। কাহফ ইন্টারনেট পুরো নেটওয়ার্ককে সুরক্ষা দেয় — রাউটারের সাথে যুক্ত সব ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে কভার হয়ে যায়।

সেফ সার্চ কীভাবে কাজ করে?

গুগল, ইউটিউবসহ জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোতে Safe Search স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে। এর ফলে প্রাপ্তবয়স্ক কনটেন্ট সার্চ রেজাল্ট ও ভিডিও সাজেশন থেকে বাদ থাকে।

আজই আপনার পরিবারকে নিরাপদ করুন

আপনার এলাকায় কাহফ ইন্টারনেট আছে কি না — এক মিনিটে জেনে নিন।

pixiupbn